আদৌ কি এটা সত্য নাকি এটি শুধুই গানিতিক পদার্থবিজ্ঞানের একটি দূর্বল দিক মাত্র?

Methuselah বা HD 140283 এমন একটি তারা যা বিজ্ঞানের যেকোনো তত্ত্বকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা দেখিয়েছে। যা বিগ ব্যাং তত্ত্বকে ভুল প্রমাণ করে দিতে পারে। 14.5 বিলিয়ন বছরের বয়স নিয়ে স্বয়ং মহাবিশ্বের বয়সকে হারিয়ে দিয়েছে। যেখানে মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর। কিন্তু এটা সম্ভব কিভাবে? সময়, স্পেস, গতির আগেও কিভাবে একটি তারার জন্ম হতে পারে?

Libra তারকামন্ডলীতে Methuselah / HD140283

মেথ্যুসেলাহ ১৯০ আলোকবর্ষ দূরে Libra তারকামন্ডলীতে অবস্থিত। যা ৮০০,০০০ মাইল/ঘন্টা বেগে ছুটে চলেছে। বিজ্ঞানীরা মেথ্যুসেলাহকে গত ১০০ বছর ধরে দেখে আসছে।তবে কখনোই তা আলোচনার কেন্দ্রতে আসেনি। কিন্তু ২০০০ সালের প্রথম গানিতিক মানের ভিত্তিতে জানা যায় মেথ্যুসেলাহ ১৬ বিলিয়ন বছর পুরোনো। যা জ্যোতির্পদার্থবিজ্ঞানকে চিন্তায় ফেলে দিয়েছিল। বিজ্ঞানীরা বুঝে পাচ্ছিলোনা এরকম কিভাবে হতে পারে। ১১ বছর পর পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ২০০৩-২০১১ সাল পর্যন্ত হাবল স্পেস টেলিস্কোপের তথ্য উপাত্ত, অক্সিজেনের অনুপাত এবং প্যারালাক্স বিশ্লেষণ করে বের করে মেথ্যুসেলাহ ১৪.৪৬ বিলিয়ন বছর পুরোনো। যা মহাবিশ্বের জন্মের চেয়েও ০.৬৬ বিলিয়ন বছর বেশি আগে। ক্যালকুলেশনের ভুল ত্রুটি থাকতে পেরে আরো জোরালো রিসার্চ চালানো হয়। যার ফলে ২০১৪ সালে পুনরায় হিসাব করে বের করা হয় ১৪.২৭ বিলিয়ন বছর। কিন্তু কোনো ভাবেই বয়স মহাবিশ্বের বয়সের কম হচ্ছিলোনা। বিজ্ঞানীরা ভাবতে শুরু করে তারা নিশ্চয় কিছু একটা ভুল করছে / কিছু বাদ গেছে তাদের গানিতিক ব্যাখ্যায়।

কিন্তু তার আগেই ২০১৩ সালের Plunk Telescope এর তত্ত্ব অনুসারে বিজ্ঞানীরা জানতে পারে আমাদের মহাবিশ্ব ১৩.৮ বিলিয়ন বছর নয় বরং ১১.৪ বিলিয়ন বছর পুরোনো। যা সকল হিসাবকে এবং অসংগতি আরো বাড়িয়ে দেয়। গুগল/উইকিপিডিয়াতেও সার্চ দিলে পাওয়া যাবে মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর। আগে মহাবিশ্বের সম্প্রসারণ বেগ ক্যাল্কুলেট করা হয়েছিল ৬৭.৪ কি.মি/সেকেন্ড। যার হিসাব মতে মহাবিশ্বের বয়স বের হয় ১৩.৮ বিলিয়ন বছর। কিন্তু এই সংখ্যার মান আরও কমে আসে কিছু বছরের রিসার্চের ফলে। ৭৪ কি.মি/সেকেন্ড বেগ হওয়ার ফলে মহাবিশ্বের বয়স দাঁড়ায় ১২.৭ বিলিয়ন বছর। কিন্তু আরো সঠিক ভাবে ক্যালকুলেট করে মান বের হয় ৮২.৪ কি.মি/সেকেন্ড যা ১১.৪ বিলিয়ন বছর। কিন্তু মহাবিশ্বের বেগ একেক সময় একেক রকম কিভাবে হতে পারে। সম্প্রসারণ বেগ হাবল ধ্রুবকের উপর নির্ভরশীল যা ফিক্সড নয়। কিন্তু বিজ্ঞানীরা জানেন মহাবিশ্বের সসম্প্রসারণ নির্ভর করে ডার্ক এনার্জির উপর যা অভিকর্ষ বলের বিপরীত। ডার্ক এনার্জির শক্তি নির্ভর করে কোয়ান্টাম ফিউলের উপর। যা নির্দিষ্ট ভাবে কাজ করে। কিন্তু সেটা হলেও বিজ্ঞানীরা মনে করেন ডার্ক এনার্জির মানের পরিমাণ ধ্রুবক হবে যার ফলে সম্প্রসারণ মান নিশ্চয় ধ্রুবক হবে। কিন্তু তাও মহাবিশ্বের বয়স গণনায় যা-ই করা হোক না কেন তাও মেথ্যুসেলাহ-র বয়স সবসময়ই মহাবিশ্বের চেয়ে বেশি হবে। তাহলে এটার সমাধান কি?
মহাবিশ্ব-সময়-কাল-অবস্থানের পূর্বে কিভাবে একটি তারা জন্ম নিতে পারে? তাহলে কি বিগ ব্যাং এর আগেও কিছু ছিল যা বিজ্ঞানের ধরা ছোয়ার বাহিরে এখন? হয়ত সুদূর ভবিষ্যতে বিজ্ঞান এটা আবিষ্কার করবে।কিন্তু তত দিন পর্যন্ত মেথ্যুসেলাহ বিজ্ঞানের যুক্তির অন্যতম জড়তা হিসেবে নিজেকে তুলে ধরে রাখবে।

Md Mustakim Bin Alam

Founder & President

Leave a comment