
________Arechibo Message__________
16.11.1974 সর্বপ্রথম এলিয়েন দের উদ্দেশ্যে পাঠানো হয় একটি বার্তা বার্তাটি ছিল একটি বেতার বার্তা। বার্তাটি তিন মিনিট দীর্ঘ ছিল। শুধুমাত্র একটি বুদ্ধিমান সভ্যতায় এই বার্তাটি পড়তে পারবে এই বার্তাটি নামকরণ করা হয় “Arechibo Message” নামে।কর্নেল ইউনিভার্সিটির ফ্রাঙ্ক ড্রেক এই বার্তাটি বানিয়েছিলেন। এই বার্তাটি Globular Cluster এর উদ্দেশ্যে পাঠানো হয়। যা পৃথিবী থেকে 25 হাজার আলোকবর্ষ দূরে হারকিউলিস নামক তারামণ্ডল এর অন্তর্গত।
Arechibo বার্তাটি পাঠানো হয় পোর্তোরিকোতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ Arechibo observatory থেকে।
মেসেজটিতে রয়েছে 1679 টি বাইনারি ডিজিট। এটি সাজানো হয়েছে 73 টি রো এবং 23টি কলাম আকারে। মেসেজটি 210 বাইট ও 2300 মেগাবাইট এর ফ্রিকোয়েন্সি সমন্বয়ে গঠন করা হয়েছিল। মডিউলে এটিকে স্থানান্তর করা হয় 10Hzএ। এর ফলে খরচ হয়েছিল 450 কিলোওয়াট শক্তি। মেসেজ এ ব্যবহৃত বাইনারি ডিজিট গুলোকে 10 বাইট/সেকেন্ড এর ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়। সব মিলিয়ে এটির সময় প্রায় 3 মিনিটের মত।
ম্যাসেজটি মোট সাতটি ভাগে বিভক্ত। ভাগ গুলো হলো:
- 1-10 পর্যন্ত নাম্বার যা সাদা কালিতে রয়েছে
- রাসায়নিক সংকেত অনুযায়ী এটোমিক নাম্বার যা গোলাপি রঙে রয়েছ, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাস সমন্বয়ে গঠিত ডিএনএ-এর এটমিক স্ট্রাকচার এখানে উল্লেখ করা হয়েছে।
- ডিএনএ এর ফর্মুলা সবুজ রঙে রয়েছে।
- কত রকমের স্ট্রাকচারের ডিএনএ রয়েছে আমাদের পৃথিবীতে তা সাদা ও নীল রঙে রয়েছে
- মানুষের শরীরের আকার লাল রঙের রয়েছে আমাদের পৃথিবীতে কি পরিমান মানুষ আছে তা সাদা ও নীল রঙে রয়েছে
- আমাদের সৌরজগতের গঠন হলুদ রঙের রয়েছে
- Arechibo radio telescope এস ডাইমেনশন ও ডিস্ক এন্টেনা গোলাপী, নীল ও সাদা রঙ দ্বারা বোঝানো হয়েছে
এই বার্তাটি গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 25 হাজার বছর এবং পুনরায় তা পৃথিবীতে ফিরে আসতে সময় লাগবে 25 হাজার বছর অর্থাৎ মোট 50 হাজার বছর সময় লাগবে আমাদের কাছে বার্তাটির উত্তর আসতে ।
Tasneemul Hasan Mugdho
Head of Department – Astronomy