
একটা প্রশ্ন অনেকেরই থাকে৷ জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের কেন্দ্র কি / এর অভ্যন্তরে কি রয়েছে ইত্যাদি । তবে যা জানি তা কি সত্য?
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। যার রয়েছে সৌরজগতের গ্রহদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাগনেটিক রিয়েক্ট্যান্টনেস । কোনো গ্রহের অভ্যন্তরীণ গঠন কি সেটা অনেকেরই কৌতূহলের বিষয়। তবে বৃহঃস্পতি একদম ভিন্ন৷ কারণ এটা গ্যাস জায়েন্ট। গ্যাস জায়েন্ট হলো যাদের বায়ুমন্ডল সহ এর সব কিছুই গ্যাসের। বৃহস্পতিকে ভেদ করলে কি হবে এরকম অনেক কিছুই প্রশ্ন ঘুর পাক খায়। কিন্তু এর পিছে রয়েছে অনেক বড় গানিতিক পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা। গ্যাসের তৈরি হওয়ার ফলে এটি ভেদ করে ফেলা সম্ভব বলে মনে করেন অনেকে। কিন্তু নতুন তত্ত্ব তা বলছেনা। জুপিটারের চাপ এবং কম্প্রেসিং লেভেল এত বেশি যা অনু পরমানুকে সংকুচিত করে ফেলতে পারে। জুপিটারের কেন্দ্রে চাপের মান এত বেড়ে যায় যা হাইড্রোজেন অনুকে গ্যাস থেকে কম্প্রেসড সলিডে রূপান্তর করে ফেলে। যার ফলে তা ধাতব রূপ নেয়। একে বলে মেটালিক হাইড্রোজেন৷ পরীক্ষালব্ধ তত্ত্ব থেকে জানা যায় জুপিটারের কেন্দ্র / কোর অবধী পৌছানোর পর চাপের গানিতিক মানের এত বেশি পরিবর্তন হয় যা হাইড্রোজেনকে মেটালিক হাইড্রোজেনে পরিবর্তন করতে সক্ষম। লিক্যুইড মেটালিক হাইড্রোজেন এ রূপান্তরিত হবার পর আরো কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার সাথে সাথে চাপ আর আকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে সলিড মেটালিক হাইড্রোজেনে পরিণত হয়। তাই বলাই বাহুল্য , জুপিটারের কেন্দ্র রয়েছে। এবং অবশ্যই জুপিটার এত সহজে ভেদযোগ্য নয়। তবে সেই কোর পর্যন্ত যেতে যেতে যেকোনো কিছু চাপের প্রভাবে ধ্বংস হয়ে যাবে। আর যদি নাও হয় তবে নিশ্চয় মেটালিক হাইড্রোজেনের কেন্দ্র দেখার সুযোগ পাওয়া গেলেও যেতে পারে।
Md Mustakim Bin Alam
Founder & President